দুদকের নতুন মহাপরিচালক হচ্ছেন হাসানুজ্জামান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন যুগ্মসচিব মো. হাসানুজ্জামান। তাকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে বদলি করে প্রেষণে এ পদে পদায়ন করা হয়েছে।
রবিবার (৩ নভেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব আস-বশিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. হাসানুজ্জামান (পরিচিতি নম্বর-২০৪১৬) বর্তমানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত ছিলেন। তাকে দুদকের মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আগামী ৮ নভেম্বরের মধ্যে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ওই দিন অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন তিনি।
(ঢাকাটাইমস/০৩ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













