টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবি হেফাজতের

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২৬, ১৫:৩৫
অ- অ+

টঙ্গীর ইজতেমা ময়দানে সাদপন্থীদের ইজতেমা ও তাবলীগি কার্যক্রম পরিচালনা করতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান। একই সঙ্গে ২০১৮ ও ২০২৪ সালের হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের দাবি জানিয়েছেন আলেম-ওলামারা।

আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে গাজীপুরের টঙ্গীর টিনশেড এলাকায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা আলেম-ওলামাদের অংশগ্রহণে আয়োজিত পরামর্শ সভা শেষে সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান বলেন, টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের কোনো ইজতেমা বা তাবলীগি কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, সাদপন্থীদের বিরুদ্ধে ২০১৮ ও ২০২৪ সালের হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে অভিযোগপত্র দাখিলের ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের কার্যকর পদক্ষেপও দাবি করেন তিনি।

সভায় জানানো হয়, সাদপন্থীদের ইজতেমা আয়োজনের বিষয়ে সরকারের গুরুত্বপূর্ণ মহল থেকে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীসহ শীর্ষস্থানীয় আলেম-ওলামা ও তাবলীগের মুরব্বিদের অনুরোধ জানানো হয়েছিল।

এ বিষয়ে ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত জানানোর কথা বলেছিলেন হেফাজতে ইসলামের আমির। এরই পরিপ্রেক্ষিতে শনিবারের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সরকারের কাছে দুটি দাবি তুলে ধরেন আলেম-ওলামারা।

দাবিগুলো হলো—টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের ইজতেমা ও তাবলীগি কার্যক্রম বন্ধ রাখা এবং ২০১৮ ও ২০২৪ সালের হত্যাকাণ্ডের মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে অভিযোগপত্র দাখিল করা।

(ঢাকাটাইমস/২৪ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কৃষক কিনতেও ঠকে, বেচতেও ঠকে: সাইফুল হক
জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন যারা
কুমিল্লায় ভাগিনার ছুরিকাঘাতে মামা খুন
ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৩০৭ হুথি যোদ্ধা নিহত, দাবি সেনাবাহিনীর