বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: ভারতীয় হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৬, ১৬:২৬
অ- অ+

বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন হচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার সকালে বনানী পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ভারতীয় হাইকমিশনার বলেন, উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ বর্ণিল পরিবেশে এবার বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন হচ্ছে। প্রথমবারের মতো বাংলাদেশে এই উদ্‌যাপনে এসে নিজের দেশের সাথে সাংস্কৃতিক সম্প্রীতির মিল খুঁজে পান তিনি।

সম্প্রীতি গড়তে হলে সবার মধ্যে সহাবস্থান জরুরি উল্লেখ করেন ত্রিবেদী। এসময় তিন বলেন, পূজায় হাইকমিশনার হিসেবে আসিনি, এসেছি পরিবারের সদস্য হিসেবে পূজার আনন্দ ভাগাভাগি করতে। দেশ ও দশের শান্তি ও মঙ্গল প্রার্থনা করে অঞ্জলি দেন তিনি।

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে বলেও প্রত্যাশা করেন দীনেশ ত্রিবেদী।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি
নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষায় লাগবে ৩–৪ সপ্তাহ
২৭ অক্টোবর থেকে আইসিসিবিতে শুরু হচ্ছে ২১তম জাতীয় ফার্নিচার মেলা ২০২৬
ঝালকাঠিতে ১৫৯ পূজামণ্ডপের নিরাপত্তায় তৎপর এসআরবি-৮