‘আম-জনতার’ নেতা ইশরাক হোসেন বিএনপির একজন অ্যাসেট

নাজমুস সাকিব
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৬
অ- অ+

ইশরাক হোসেন যেভাবে আইন নিজের হাতে তুলে নিয়েছেন, সেটা আমার কাছেও ভালো লাগে নাই। কিন্তু তাই বলে তাকে পদত্যাগ করে প্রতিমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দেয়া লাগবে? যদিও আসলেই তাকে পদত্যাগ করতে বলা হয়েছে কি না -- সেটা নিয়ে কিছুটা সংশয় বা প্রশ্ন উঠেছে। তথাপি আমি মনে করি, ইশরাক হোসেনের চেয়ে সরকারকে আরো অনেক বেশি বিব্রত করেছেন অন্য কিছু মন্ত্রী বা প্রতিমন্ত্রীরা। যদি তাদেরকে কিছু না বলে, শুধুমাত্র ইশরাককেই এভাবে 'পিক এন্ড চুজ' পন্থায় সরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চাওয়া হয়, আমার মনে হয় সেটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। টাকলা মুরাদ যখন তারেক রহমানকে নিয়ে কটু কথা বলেছিলো, তখন ইশরাক যেভাবে বজ্রকণ্ঠে প্রতিবাদ করেছিল -- সেটা কিছু সুশীলদের ভালো না লাগলেও, 'আম-জনতার' ঠিকই ভালো লেগেছিলো। একজন 'আম-জনতার" নেতা এবং বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সন্তান ইশরাক হোসেন বিএনপির একজন অ্যাসেট -- এইটা বিএনপির সবসময় স্মরণে রাখা উচিত।

(ঢাকাটাইমস/১৯ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে ফ্রাইপ্যান ও সবজি গ্রেটারের ভেতরে স্বর্ণবার, ঢাকায় দুই যাত্রীর দেহে স্বর্ণপেস্ট
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪, মামলা ৫৩
ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদি আরবের ১১০ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ