ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে সারজিস আলমের ছড়া

মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অংশ নেওয়াকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে একটি ছড়া সারজিস আলম নিজে লিখেছেন। ছড়াটিতে ইশরাক হোসেনের অভিযানে অংশগ্রহণ, মন্ত্রীর দায়িত্ব এবং অস্ত্র বহনের বিষয় নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করা হয়েছে।
ছড়াটির শুরুতে বলা হয়েছে, ‘মিল্টন ভাই খেলছে একা, পিছিয়ে পড়ছে সকলে; ইশরাক বাবু সেন্টি খেয়ে নেমেছে মাঠ দখলে।’
পরের অংশে মন্ত্রীর দায়িত্ব ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘মন্ত্রী তিনি, পুলিশ নন, ভুলে কেন যায়? ফাটাকেষ্টর ভাব ধরতে গিয়ে পানি ঘোলা করে খায়।’
ছড়াটির শেষাংশে ইশরাক হোসেনকে ‘স্বঘোষিত নগরপিতা’ উল্লেখ করে অভিযানে তার সঙ্গে অস্ত্র থাকার বিষয়টি নিয়ে ব্যঙ্গ করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে ইশরাক হোসেনের অংশগ্রহণ নিয়ে এর আগেও আলোচনা তৈরি হয়েছিল। গেন্ডারিয়ায় অভিযানে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র হাতে যাওয়ার বিষয়ে তিনি ব্যাখ্যাও দিয়েছিলেন।
ছড়াটি সারজিস আলম লিখেছেন-
মিল্টন ভাই খেলছে একা
পিছিয়ে পড়ছে সকলে;
ইশরাক বাবু সেন্টি খেয়ে
নেমেছে মাঠ দখলে !
মন্ত্রী তিনি, পুলিশ নন
ভুলে কেন যায়?
ফাটাকেষ্টর ভাব ধরতে গিয়ে
পানি ঘোলা করে খায় !
স্বঘোষিত নগরপিতা
সাথে অবৈধ অস্ত্র;
পাকনামি করতে গিয়ে
গায়ে থাকে না বস্ত্র !(ঢাকাটাইমস/১৮ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













