পাকিস্তানে ভারত সমর্থিত ৮ সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২৬, ১৬:২৫
অ- অ+

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা, নুশকি ও খুজদার জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত তিনটি অভিযানে আটজন ‘ভারত-সমর্থিত’ সন্ত্রাসী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

রবিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, শনিবার (১৭ অক্টোবর) ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামে অভিহিত একটি গোষ্ঠীর সদস্যদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়।

পাকিস্তানের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ বেলুচিস্তানভিত্তিক কয়েকটি সশস্ত্র গোষ্ঠীকে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামে অভিহিত করে থাকে। এসব গোষ্ঠীকে ভারত-সমর্থিত বলে দাবি করে ইসলামাবাদ।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, কোয়েটা জেলার পাঞ্জপাই এলাকায় সন্ত্রাসীরা যান চলাচল ব্যাহত করতে সড়ক অবরোধের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তা প্রতিহত করে। এ সময় পাঁচজন সন্ত্রাসী নিহত হন।

অন্যদিকে, নুশকি জেলায় তল্লাশি অভিযান চালিয়ে সন্ত্রাসীদের একটি আস্তানা ধ্বংস করে নিরাপত্তা বাহিনী। সেখানে তীব্র গোলাগুলির পর দুই সন্ত্রাসী নিহত হন। এ সময় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও জানায় আইএসপিআর।

খুজদার জেলায় পরিচালিত তৃতীয় অভিযানে সন্ত্রাসীদের আরেকটি আস্তানা ধ্বংস করা হয়। সেখানে একজন সন্ত্রাসী নিহত হন। এ ছাড়া ওই আস্তানা থেকে ৪৯০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ শাখা।

বিবৃতিতে আরও বলা হয়, এলাকায় অন্য কোনো সন্ত্রাসী লুকিয়ে আছে কি না, তা নিশ্চিত করতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

আইএসপিআর জানায়, ‘ন্যাশনাল অ্যাকশন প্ল্যান’-এর আওতায় ফেডারেল অ্যাপেক্স কমিটির অনুমোদিত ‘আজম-ই-ইস্তেহকাম’ কর্মসূচির অধীনে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে। দেশ থেকে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করাই এসব অভিযানের লক্ষ্য। তথ্যসূত্র: দ্য ডন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভিনি রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না: মরিনিও
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের প্রাণহানি, বাংলাদেশের শোক
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ২০৮৮
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনাকে ঘুষ দিলেই ওসি-এসপি হতে পারবেন: হাসনাত