অবকাশকালীন ছুটি শেষে ২৫ অক্টোবর খুলছে সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২৬, ১৫:৪৭
অ- অ+

অবকাশকালীন ছুটি শেষে আগামী ২৫ অক্টোবর থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিয়মিত কার্যক্রম শুরু হচ্ছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ অক্টোবর সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্টের ‘ইনার কোর্ট ইয়ার্ডে’ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এতে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অংশ নেবেন।

সৌজন্য সাক্ষাতে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকসহ আইনজীবীরা উপস্থিত থাকবেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রিজের মুখ ভরাট করে কাশিয়ানীতে সরকারি জমি দখল
জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’
পাকিস্তানে ভারত সমর্থিত ৮ সন্ত্রাসী নিহত
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে তলব