কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের প্রাণহানি, বাংলাদেশের শোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২৬, ১৭:০৯
অ- অ+

কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপে ভিড়ের চাপে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন। গত শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১৯ জন দর্শনার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

সোমবার এক শোকবার্তায় বাংলাদেশের উপহাইকমিশন এ ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করে।

শোকবার্তায় বলা হয়, সর্বজনীন দুর্গোৎসবের আনন্দঘন মুহূর্তে ঘটে যাওয়া এ মর্মান্তিক দুর্ঘটনায় উপহাইকমিশন গভীরভাবে মর্মাহত। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করা হয়েছে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

শোকবার্তায় আরও বলা হয়, নিহত ব্যক্তিদের স্বজনেরা যেন এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য পান, সে জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে উপহাইকমিশন। একই সঙ্গে আহত ব্যক্তিদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করা হয়েছে।

এ ঘটনায় শোকাহত কলকাতার মানুষের প্রতি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আন্তরিক সহমর্মিতা ও সংহতি প্রকাশ করেছে উপহাইকমিশন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় জাপানি
দুর্গাপূজা নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে এসআরবি-১৩
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে: চিফ হুইপ