ছয় আসনের বিনিময়ে নতুন বন্দোবস্ত জামায়াতের কাছে বিক্রি করে এনসিপি: আবু হানিফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৬, ১৩:৪১
অ- অ+

৬ আসনের বিনিময়ে এনসিপি নতুন বন্দোবস্ত জামায়াতের কাছে বিক্রি করে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

বুধবার (১৪ অক্টোবর) সকালে এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আবু হানিফ লিখেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অর্ন্তবর্তী সরকারের পৃষ্ঠাপোষকতায় গড়ে ওঠে কিংস পার্টি এনসিপি। শুরুতে তারা নিরপেক্ষতার দাবি তুলে নতুন বন্দোবস্তের কথা বলে। কিন্তু সময় গড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হয় যে, এরা মূলত জামায়াত নিয়ন্ত্রিত একটা প্রক্সি সংগঠন।

তিনি আরও লিখেছেন, এককভাবে নির্বাচনের কথা বলে ৩০০ আসনে ১৪৮৪ মনোনয়ন ফরম বিক্রি করে এনসিপি। পরবর্তী সময় দেখা গেলো মাত্র ৬ আসনের বিনিময়ে নতুন বন্দোবস্ত জামায়াতের কাছে বিক্রি করে এনসিপি। এটা স্পষ্ট যে, নতুন বন্দোবস্তের নামে মানুষের সঙ্গে প্রতারণা করে জামায়াত নিয়ন্ত্রিত এই দলটি। কিংস পার্টিখাত এই নব্য দলটি রাজনীতি শেখার আগে প্রতারণা শিখেছে।

সবশেষে এই গণঅধিকার পরিষদ নেতা লিখেছেন, এনসিপি জুলাইকে কুক্ষিগত করে, গণঅভ্যুত্থানের অনেক অংশীজনকে মাইনাস করে এরা। অথচ এই দলের নেতারা নিজেদের প্রতারণার জন্য অনুতপ্ত নয় বরং অন্যদের আরও নীতি গল্প শোনায়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেতন বৃদ্ধির দাবিতে উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী-বিজিবি
যাত্রাবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, তীব্র পানির সংকটে ফায়ার সার্ভিস