হোটেল আমারি, কিংফিশার ও ব্লিজ আর্ট বারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৭
অ- অ+

রাজধানীর পাঁচ তারকা মানের হোটেল আমারিতে অভিযান চালিয়ে পারমিট ছাড়া মদ্যপানের অভিযোগে সাতজনকে পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ছাড়া কিংফিশার বারে বৈধ কাগজপত্রবিহীন ১৪ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, ব্লিজ আর্ট বারে অভিযান চালাতে গিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ পাওয়া যায়। তবে বারটির কার্যক্রম ও সম্ভাব্য অনিয়ম যাচাইয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে অধিদপ্তর।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর এসব প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়। ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে অভিযানগুলো চালানো হয়।

অধিদপ্তর জানায়, অভিযানে প্রতিষ্ঠানগুলোর বার পরিচালনার ক্ষেত্রে লাইসেন্সের শর্ত প্রতিপালন ও আইনগত বৈধতা যাচাই করা হয়। হোটেল আমারিতে পারমিট ছাড়া মদ্যপানরত সাতজনকে পাওয়ার ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ছাড়া কিংফিশার বারে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রবিহীন ১৪ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। এ ঘটনায়ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

অন্যদিকে, ব্লিজ আর্ট বারে অভিযান চালাতে গিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ পাওয়া যায়। পরে বারটির কার্যক্রম ও সম্ভাব্য অনিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়।

অধিদপ্তর আরও জানায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬)-এর ১৫(১) ধারা অনুযায়ী প্রযোজ্য আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, লাইসেন্সের শর্ত যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করা এবং মাদকসংক্রান্ত অপরাধ দমনে এ ধরনের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

(ঢাকাটাইমস/১৪ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৮ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩০, মামলা ৪২
মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির কঠোর নির্দেশনা
পাবলিক প্লেসে জনপরিচিত ব্যক্তিকে বিদ্রূপ, কী বলে মার্কিন আইন?