বিশ্ববাজারে আবার বাড়লো জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২১
অ- অ+

বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সৌদি আরবে তেল সরবরাহ নিয়ে ঝুঁকি এবং রাশিয়া থেকে ডিজেল সরবরাহ বাড়ার সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার মধ্যে তেলের দামে এ ঊর্ধ্বগতি দেখা গেছে। খবর রয়টার্সের।

আজ বুধবার (১৪ অক্টোবর) গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩০ মিনিটে ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ১০৬ ডলার ৫৮ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮০ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ ডলার ৯৪ সেন্টে পৌঁছায়। খবর আল জাজিরার।

এর আগে মঙ্গলবারের লেনদেন শেষে ব্রেন্টের দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৫ ডলার ৬৯ সেন্টে নেমে আসে। তবে ডব্লিউটিআইয়ের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ৯৪ ডলার ১৪ সেন্টে দাঁড়ায়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যে সংঘাতের কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এবং রাশিয়া থেকে ডিজেল সরবরাহ বাড়ার সম্ভাবনা—এই দুই বিষয় বিবেচনায় নিয়ে লেনদেন করছেন ব্যবসায়ীরা।

বুধবার সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, দেশটির পূর্বাঞ্চলীয় শহর দহরানে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালায় হুথিরা। এতে সীমিত পরিসরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবে সংঘাত বাড়লে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এতে তেলের দাম বাড়তে পারে। অন্যদিকে, রাশিয়া থেকে ডিজেল সরবরাহ বাড়লে আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরবরাহের ভারসাম্যে পরিবর্তন আসতে পারে।

এমন পরিস্থিতিতে সরবরাহ নিয়ে উদ্বেগ ও অতিরিক্ত জ্বালানি আসার সম্ভাবনা—দুইয়ের প্রভাবে বিশ্ববাজারে তেলের দামে ওঠানামা অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/১৪ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হোটেল আমারি, কিংফিশার ও ব্লিজ আর্ট বারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান
পাবলিক প্লেসে জনপরিচিত ব্যক্তিকে বিদ্রূপ, কী বলে মার্কিন আইন?
স্কুলে সন্তান পাঠিয়ে লাশ নিয়ে ফিরলেন বাবা, শায়নের মৃত্যু ঘিরে প্রশ্ন
দেশের পাঁচ অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত