ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৬, ১৯:৪০
অ- অ+

ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বিকেলে পোপের অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। অধ্যাপক স্তেফানো মার্গারিতোরার নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল এ অস্ত্রোপচার পরিচালনা করবে।

ভ্যাটিকানের হলি সি প্রেস অফিস টেলিগ্রামে দেওয়া এক বার্তায় পোপের হাসপাতালে ভর্তি ও অস্ত্রোপচারের তথ্য নিশ্চিত করেছে। অস্ত্রোপচার এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য সন্ধ্যায় জানানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, পোপের ফুসফুসে থাকা একটি নডিউল অপসারণের জন্য এ অস্ত্রোপচার করা হবে। ফুসফুসের নডিউল হলো ফুসফুসের টিস্যুতে তৈরি হওয়া ছোট অস্বাভাবিক গুটি বা দাগ। তবে পোপের ফুসফুসে থাকা নডিউলটির প্রকৃতি কী কিংবা সেটি ক্যানসারজনিত কি না, সে বিষয়ে ভ্যাটিকানের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।

অস্ত্রোপচার শেষে পোপের শারীরিক অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিক হালনাগাদ তথ্যের অপেক্ষায় রয়েছেন তার অনুসারীরা। সূত্র: আনাদোলু এজেন্সি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোনারগাঁওয়ে জয়নুল জন্মোৎসব ও লোকজ উৎসব আয়োজন নিয়ে অংশীজন সভা
সুনামগঞ্জের প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনায় একজনের মৃত্যুদণ্ড 
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরানো হলো যুগ্মসচিব জসিম উদ্দীনকে
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২