সোনারগাঁওয়ে জয়নুল জন্মোৎসব ও লোকজ উৎসব আয়োজন নিয়ে অংশীজন সভা

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৬, ২০:০৪
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শিল্পাচার্য জয়নুল আবেদীনের জন্মোৎসব ও লোকজ উৎসব-২০২৭ আয়োজনকে সামনে রেখে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক কাজী মাহবুবুল আলম। উৎসব আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের অংশগ্রহণে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রশাসনের প্রতিনিধি, কারিগরি বিশেষজ্ঞ, কারুশিল্পসংশ্লিষ্ট প্রতিষ্ঠান, গবেষক, সাংবাদিক এবং লোক ও কারুশিল্পীদের অংশগ্রহণের মাধ্যমে লোকজ উৎসব আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশের সমৃদ্ধ লোকজ সংস্কৃতি, ঐতিহ্য ও কারুশিল্পের নিদর্শন দেশি-বিদেশি দর্শনার্থীদের সামনে তুলে ধরার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি দেশের ঐতিহ্যবাহী কারুশিল্পের সঙ্গে যুক্ত শিল্পীদের কাজের প্রসার, লোকজ সংস্কৃতির সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্য তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

সোনারগাঁওয়ের ঐতিহাসিক পরিচয় ও লোকজ ঐতিহ্যকে কেন্দ্র করে আয়োজিত এ ধরনের উৎসব স্থানীয় সংস্কৃতি ও পর্যটন বিকাশেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে উৎসব আয়োজনের পরিকল্পনা প্রণয়ন গুরুত্বপূর্ণ। সভায় অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে উৎসব আয়োজনের প্রস্তুতি, সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বয় এবং লোকজ ঐতিহ্য ও কারুশিল্পের যথাযথ উপস্থাপনের বিষয়গুলো গুরুত্ব পায়।

উল্লেখ্য, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি ও কারুশিল্প সংরক্ষণ এবং প্রচারে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। লোকজ উৎসব-২০২৭ আয়োজনের উদ্যোগও দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে বৃহত্তর পরিসরে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অংশীজন সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কারুশিল্পী সমিতির সভাপতি চন্দ্র শেখর শাহা, সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, সোনারগাঁও থানার ওসি আব্দুল বারিক ও ট্যুরিস্ট পুলিশের ওসি এ কে এম মাহাবুবুল আলম প্রমুখ।

(ঢাকা টাইমস/১৩অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ
চাঁদপুরে বিল থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
বিবিসির রেডিও সম্প্রচার বন্ধ করল আফগানিস্তান
সুনামগঞ্জের প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনায় একজনের মৃত্যুদণ্ড