মাছরাঙা টিভির ইনস্টাগ্রাম হ্যাকড, পোস্ট করা হলো অশ্লীল ভিডিও

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৬, ১৪:০৬
অ- অ+

মাছরাঙা টেলিভিশনের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করে অশ্লীল ভিডিও পোস্ট করা হয়েছে। সোমবার রাতে অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার পর সেখানে জনপ্রিয় দুই বাংলাদেশি অভিনেত্রীর বিকৃত ভিডিওসহ পাঁচটি পোস্ট প্রকাশ করা হয়।

আজ মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত পোস্টগুলো মাছরাঙা টেলিভিশনের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দৃশ্যমান ছিল।

অনলাইনে প্রকাশের পর ভিডিও দুটি উল্লেখযোগ্যসংখ্যক ভিউ পায়। এর মধ্যে একটি ভিডিও ১ লাখ ৫৫ হাজার এবং অন্যটি ১ লাখ ৪৭ হাজার বার দেখা হয়। প্রথম ভিডিওতে ১ হাজার ৩০০টির বেশি প্রতিক্রিয়া ও ১ হাজার ১৮১টি মন্তব্য পড়ে। দ্বিতীয় ভিডিওতে প্রতিক্রিয়া পড়ে ১ হাজার ৪০০টির বেশি এবং মন্তব্য ছিল ২০০টিরও বেশি।

একটি মূলধারার গণমাধ্যমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ ধরনের অশ্লীল ভিডিও প্রকাশিত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি হয়। মন্তব্যের ঘরে অনেক অনুসারী এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেন।

অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মাছরাঙা টেলিভিশনের মাল্টিমিডিয়া ম্যানেজার মাহমুদুল রুবেল। গণমাধ্যমকে তিনি জানান, টেলিভিশনের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি হ্যাকিংয়ের শিকার হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে টেলিভিশন কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/১৩ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের উষ্ণতম বছরের রেকর্ড গড়তে পারে ২০২৬ সাল
দুর্গাপূজায় বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ
ড. ইউনূসকে হেনস্তা, আওয়ামী লীগ-যুবলীগ নেতাদের বিচারের দাবি এনসিপির
এক দিনে দুই বিমানবন্দরে কাস্টমসের অভিযান, দেড় কোটি টাকার পণ্য জব্দ