পানামায় ফের ৬ মাত্রার ভূমিকম্প, আহত ২৭

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২৩
অ- অ+

মধ্য আমেরিকার দেশ পানামায় ফের ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার এ ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি)।

ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার (২২ মাইল) গভীরে।

এর আগে গত শুক্রবার পানামায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির মধ্যাঞ্চলীয় কয়েকটি প্রদেশে শত শত বাড়িঘর ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করে পানামা সরকার।

শুক্রবারের বড় ভূমিকম্পের পর থেকে দেশটিতে ৩০০টিরও বেশি মৃদু ভূকম্পন বা আফটারশক রেকর্ড করা হয়েছে। এরই মধ্যে নতুন করে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে।

পানামার জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে অন্তত ২৭ জন আহত হয়েছেন এবং প্রায় ৯০০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দুর্গম ও প্রত্যন্ত এলাকাগুলোতে ক্ষয়ক্ষতি ও হতাহতের পূর্ণাঙ্গ হিসাব সংগ্রহের কাজ চলছে। ফলে ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোর মধ্যে রয়েছে লস সান্তোস, কোকলে, ভেরাগুয়াস ও এরেরা। এসব এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/১৩ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুরান ঢাকার চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
সৌদি আরবের রিয়াদে তৃতীয় দিনে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
‘মর্গে ৩০০ থেকে ৪০০ লাশ, একটার ওপর একটা পড়ে আছে’