অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৬, ১২:২৮| আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১২:৩৩
অ- অ+

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ কুমার বড়ুয়া ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ডিবি। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিষয়টি নিয়ে ডিবি কাজ করছে।

মামলার কোন ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মো. আকতার হোসেন বলেন, মামলা দায়েরের প্রক্রিয়া শেষ হলে বিস্তারিত জানা যাবে।

ডিএমপির এই কর্মকর্তা আরও বলেন, বিষয়টি নিয়ে কাজ চলছে। অল্প সময়ের মধ্যে এ বিষয়ে অগ্রগতি জানা যাবে বলে আশা করা হচ্ছে।

এর আগে গতকাল রবিবার রাতে রাজধানীর পল্লবীর ডিওএইচএস এলাকা থেকে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ কুমার বড়ুয়া ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরাকে গ্রেপ্তার করে ডিবি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৩ কোটি ভোটার গায়েবের প্রতিবাদে অবরুদ্ধ দিল্লি, বিতর্কে মোদি সরকার
দিল্লিতে বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ১২ সাংবাদিক আটক
‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভে উত্তাল দিল্লি, ফের বন্ধ মেট্রো স্টেশন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪, মামলা ৪২