১৩ কোটি ভোটার গায়েবের প্রতিবাদে অবরুদ্ধ দিল্লি, বিতর্কে মোদি সরকার

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৬, ১২:৩১| আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১২:৪৩
অ- অ+

ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ১৩ কোটি ভোটার বাদ পড়ার অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বিরোধী নেতাদের সাক্ষাৎ না হওয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ পরিস্থিতিতে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে কর্তৃত্ববাদী মনোভাবের অভিযোগও উঠেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ওয়্যার’-এর এক প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিরোধী নেতাদের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানানোয় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। বিরোধীদের অভিযোগ, কমিশন আগে কখনো এভাবে সাক্ষাতের ক্ষেত্রে প্রটোকল বা শিষ্টাচারের অজুহাত দেখায়নি। এবার বিরোধী নেতাদের নির্দিষ্ট প্রতিনিধি পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে এবং সাক্ষাতের জন্য একাধিক শর্ত আরোপ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বিরোধী দলগুলোর প্রধান নেতা ও বিরোধীদলীয় নেতাসহ প্রায় ৩০০ সংসদ সদস্য যখন রাস্তায় নেমেছিলেন, তখন নির্বাচন কমিশন পুলিশের সঙ্গে যোগাযোগের কথা জানায়। সমালোচকদের মতে, এ ঘটনা কমিশনের সঙ্গে বিরোধীদের সরাসরি আলোচনার সুযোগ সীমিত করার দৃষ্টান্ত।

প্রতিবেদনে আরও বলা হয়, ভোটার তালিকা থেকে বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ পড়ার অভিযোগকে শুধু প্রশাসনিক অনিয়ম হিসেবে দেখার সুযোগ নেই। সমালোচকদের দাবি, এ প্রক্রিয়ায় মুসলিম, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর ভোটাধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ভোটার তালিকা সংশোধনে প্রযুক্তির ব্যাপক ব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে এসআইআর প্রক্রিয়াকে ‘প্রযুক্তিনির্ভর ফ্যাসিবাদী রাষ্ট্র’ গঠনের প্রচেষ্টার সঙ্গে তুলনা করে সমালোচনা করা হয়েছে। লেখকের মতে, মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টিকে শুধু নির্বাচনি হিসাবের মধ্যে সীমাবদ্ধ রাখলে বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক প্রভাব উপেক্ষিত হতে পারে। এর মাধ্যমে একটি সম্প্রদায়কে ভোটাধিকার থেকে বঞ্চিত করে দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করার আশঙ্কাও তুলে ধরা হয়েছে।

(ঢাকাটাইমস/১২ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন
দিল্লিতে বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ১২ সাংবাদিক আটক
‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভে উত্তাল দিল্লি, ফের বন্ধ মেট্রো স্টেশন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪, মামলা ৪২