বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৬
অ- অ+

রাশিয়া থেকে জ্বালানি তেলের সরবরাহ বাড়ার সম্ভাবনায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। ইউক্রেন ও রাশিয়া পরস্পরের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে রাশিয়ার তেল সরবরাহ বাড়তে পারে—এমন প্রত্যাশা থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।

তবে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখনো তুলনামূলক বেশি রয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরেই অবস্থান করছে। খবর রয়টার্স’র।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১২ অক্টোবর) গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩৭ মিনিটে ব্রেন্ট ক্রুডের ফিউচারসের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৩৭ সেন্ট বা ১ দশমিক ৩১ শতাংশ কমে ১০৩ ডলার ৩৫ সেন্টে দাঁড়িয়েছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৩০ সেন্ট বা ১ দশমিক ৪২ শতাংশ কমে ৯০ ডলার ৫৫ সেন্টে নেমে এসেছে।

বাজার বিশ্লেষকদের মতে, রাশিয়া থেকে তেল সরবরাহ বাড়ার সম্ভাবনা আন্তর্জাতিক বাজারে দাম কমার অন্যতম কারণ। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ অব্যাহত থাকায় জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এখনো রয়ে গেছে।

বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কোন দিকে যাবে, তা অনেকটাই নির্ভর করবে রাশিয়া থেকে সরবরাহের পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি চাহিদার ওপর।

(ঢাকাটাইমস/১২ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার
সৌদি বিমানবন্দরে হুথিদের হামলা: নিহত-আহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে
সৌদি বিমানবন্দরে ফের হুথিদের হামলায় নিহত পাকিস্তানি নাগরিক, আহত ১১
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে বিএনপি: চিফ হুইপ