রিয়াদ বিমানবন্দর বন্ধ, ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চলাচল স্থগিত

হুথি হামলার কারণে সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ রবিবার (১১ অক্টোবর) সকাল পর্যন্ত এসব ফ্লাইট বাতিল হয়েছে। এতে ঢাকা-রিয়াদ রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
বিমানবন্দর কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, বাংলাদেশ সময় ১২ অক্টোবর, সোমবার ভোর ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট পরিচালনা ও বিমান চলাচল বন্ধ থাকবে। ফলে এ রুটে ফ্লাইট চলাচল সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।
বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চলাচল কখন স্বাভাবিক হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ভয়াবহ হামলায় দুইজন বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন।
(ঢাকাটাইমস/১১ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











