ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়া শুষ্ক থাকবে, বৃষ্টির পূর্বাভাস নেই

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৬, ০৯:০৯
অ- অ+

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ রোববার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ রবিবার (১১ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল থেকে আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রায় সামান্য পরিবর্তন হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

গতকাল শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সন্ধ্যা ৫টা ৩৭ মিনিটে ঢাকায় সূর্যাস্ত হবে। আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৪ মিনিটে।

(ঢাকাটাইমস/১১ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের ২১ সেনা নিহত, আহত ৮৬৫
দিল্লিতে বিক্ষোভকারীদের ধরপাকড় নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ, মুক্তির আহ্বান
যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই শহরে বন্দুক হামলায় নিহত ১৪
ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ও সম্মাননা পেলেন ৮ বিশিষ্টজন