প্রবীণ সাংবাদিক আমির খসরু মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৬, ২১:৫১
অ- অ+

ভয়েস অব আমেরিকার (ভিওএ) সাবেক বাংলাদেশ প্রতিনিধি জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসন্তান রেখে গেছেন এই সাংবাদিক।

মরহুমের স্বজনরা জানিয়েছেন, গুরুতর অসুস্থতা নিয়ে গত কয়েক দিন ধরে বিএমইউ হাসপাতালের (সাবেক পিজি) আইসিইউতে ভর্তি ছিলেন আমির খসরু। আজ সন্ধ্যা ৭টার কিছু আগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা আরও জানিয়েছেন, সাংবাদিক আমির খসরু দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন।

ভয়েস অব আমেরিকা ছাড়াও দীর্ঘ পেশাজীবনে দেশীয় বহু গণমাধ্যমে কাজ করেছেন আমির খসরু। ছিলেন দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক সংবাদদাতা এবং সাপ্তাহিক ‘বুধবার’ এর সাবেক নির্বাহী সম্পাদক।

আমির খসরুর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বেশ কয়েকজন সাংবাদিক। তারা প্রয়াতের রুহের মাগফিরাত কামনা করেছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমালোচনামূলক কণ্ঠ দমনের অভিযোগে ভারতের প্রতি অ্যামনেস্টির নিন্দা
গাজীপুরে রোগীর শয্যা থেকে চুরি হওয়া মোবাইল উদ্ধার, চোর আটক
যশোরে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
শ্রীপুরে বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, ভিডিও ছড়িয়ে হত্যার হুমকি