কেরালম রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আটক, দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৬, ১৪:২৯
অ- অ+

ভারতের কেরালম রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে দিল্লিতে আটক করা হয়েছে বলে খবরে বলা হয়েছে। আজ শনিবার (১০ অক্টোবর) সকালে যন্তর মন্তর রোডে কেরালা হাউসের কাছে তাঁকে আটক করা হয়। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’র।

প্রতিবেদন অনুযায়ী, আটকের পর বিজয়নকে দিল্লির ছত্রশাল স্টেডিয়াম কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানা গেছে।

এদিকে, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রস্তাবিত বিক্ষোভে যোগ দেওয়ার আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককেও আটক করেছে দিল্লি পুলিশ। মুম্বাই থেকে আসা এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ দিল্লিতে অবতরণের পর তাঁকে আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিজিৎ দীপকের সঙ্গে থাকা সিজেপির আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও আটক করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে, সিজেপির বিক্ষোভে যোগ দিতে জার্মানি থেকে ভারতে আসা জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীকেও আটক করা হয়েছে। শনিবার সকালে গুরগাঁওয়ের সেক্টর ৫৬-তে তাঁর বাসা থেকে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদন অনুযায়ী, ধ্রুব রাঠীকে আটক করতে প্রায় ৫০ জন পুলিশ সদস্য তাঁর বাসায় গিয়েছিলেন। সিজেপি এ ঘটনাকে বিক্ষোভ দমনের পদক্ষেপ হিসেবে উল্লেখ করে আটক ব্যক্তিদের মুক্তি দাবি করেছে।

এ ছাড়া সিজেপির আইন বিভাগের প্রধান রত্না সিংও বিক্ষোভের আগে তাঁকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন। এ বিষয়ে তিনি একটি ভিডিও প্রকাশ করেন।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রস্তাবিত বিক্ষোভ ঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ বিক্ষোভের অনুমতি দেয়নি এবং বিভিন্ন স্থান থেকে বিক্ষোভকারীদের আটক করেছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

(ঢাকাটাইমস/১০ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজশাহী দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে সুন্দর নগর: ভূমিমন্ত্রী                        
লালমনিরহাটে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু
নেদারল্যান্ডসের প্রতিষ্ঠানের ওয়েবসাইট নকল করে প্রতারণা, নারী গ্রেপ্তার
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত, ঢাকার বিভিন্ন মোড় অবরোধ