ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩, মামলা ৪০

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৬, ১০:৪৪
অ- অ+

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৫৯ জন, ওয়ারী বিভাগে ৭৫ জন, মতিঝিল বিভাগে ৮২ জন, তেজগাঁও বিভাগে ৭৯ জন, মিরপুর বিভাগে ৯০ জন, গুলশান বিভাগে ৪৭ জন, উত্তরা বিভাগে ৪৩ জন, গোয়েন্দা বিভাগে ১১ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে ৭৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১ হাজার ৪৪২ পিস ইয়াবা, ৭ গ্রাম হেরোইন ও ২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এ ছাড়া একটি কাভার্ডভ্যান, দুটি মোটরসাইকেল, নয়টি মোবাইল ফোন, নগদ ২ হাজার ৪০০ টাকা এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/১০ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তেজগাঁওয়ে ৮ হাজার ৪০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
সুশাসন, দক্ষতা ও উৎপাদনশীলতায় বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠন
পুলিশের রহস্য উদঘাটন: অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে
রাজনীতিতে ‘স্পিড মানি’ ও ওয়াশিং মেশিন সিন্ড্রোম: ত্যাগী কর্মীদের আর্তনাদ ও তারেক রহমানের কাছে খোলা চিঠি