সৌদি আরবে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২৬, ২০:২৪
অ- অ+

সৌদি আরবের বিমানবন্দরসহ বেসামরিক অবকাঠামোতে হুথিদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

এতে বলা হয়, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং নিরীহ জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকির মুখে পড়ে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সৌদি আরবের সরকার ও জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করে এবং অবিলম্বে এসব হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় তিন জন নিহত হয়েছেন বলে শুক্রবার জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত থেকে শুরু হওয়া যুদ্ধ আরও তীব্র হচ্ছে। এর মধ্যেই সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী এবং দেশটির আকাশসীমা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মিঠু আটক
দারিদ্র্য বিমোচনে বিশ্বে অনুসরণযোগ্য মডেল হতে পারে বাংলাদেশ: তিতুমীর
দেশে ৬২ লাখ প্রবীণকে বয়স্ক ভাতা দিচ্ছে সরকার
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত করার পরিকল্পনা