রাজারবাগে অবসরপ্রাপ্ত ডিআইজি হুমায়ুন কবিরের জানাজা সম্পন্ন

বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. হুমায়ুন কবিরের জানাজা সম্পন্ন হয়েছে।
শুক্রবার বাদ জুমা রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের প্রধান, পুলিশ সদস্য, মরহুমের সহকর্মী ও আত্মীয়-স্বজন অংশ নেন।
জানাজা শেষে আইজিপি মো. আলী হোসেন ফকির মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে পুলিশের একটি চৌকস দল মরহুমকে আনুষ্ঠানিকভাবে শেষ বিদায় জানায়।
মো. হুমায়ুন কবির গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













