তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হলেন ড. জিয়াউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২৬, ০০:৩৬
অ- অ+

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব পদে ড. জিয়াউদ্দিন আহমেদকে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে মন্ত্রণালয়ের বর্তমান সচিব মাহবুবা ফারজানাকে অবসরে গমনের সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ড. জিয়াউদ্দিন আহমেদ বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত। তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

অপর প্রজ্ঞাপনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাকে অবসর গ্রহণের সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপন দু’টি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক বছরের চুক্তিতে শিল্পকলার ডিজি হলেন লতিফুল ইসলাম শিবলী
১২ অতিরিক্ত সচিব ও ৪ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার, জানুন তাদের নাম
সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার
জামালপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মামা-ভাগিনাসহ নিহত ৩