মালয়েশিয়াগামী ৩১৭ জন উদ্ধার, ৭ দালাল আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৬, ১৭:১৯
অ- অ+

কক্সবাজারে টেকনাফের বাহারছড়া সমুদ্র উপকূলে মালয়েশিয়াগামী ট্রলার বোঝাই ৩১৭ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৭ জন মানবপাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নেব বড়ডেইল এলাকা সংলগ্ন সমুদ্রে অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার করে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড জানিয়েছে, শনিবার শেষ বিকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকা সংলগ্ন সাগরে বেশ কিছু সংখ্যক মালয়েশিয়াগামী লোকজন বোঝাই একটি ট্রলার অবস্থানের খবর পায় কোস্ট গার্ড। পরে কোস্ট গার্ড সদস্যরা কয়েকটি দলে বিভক্ত হয়ে সেখানে অভিযান চালায়। এক পর্যায়ে রাতে ৮টার দিকে জব্দ করা ট্রলারটি বড়ডেইল উপকূলে নিয়ে আসতে সক্ষম হয়।

পরে ট্রলার থেকে ৩১৭ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং পাচারকাজে জড়িত ৭ জন দালালকে আটক করা হয়েছে। উদ্ধারদের মধ্যে ২৭০ জন বাংলাদেশি এবং ৪৭ জন রোহিঙ্গা নাগরিক। এদের মধ্যে ৪ জন শিশু, ১৮ জন নারী ও ২৯৫ জন পুরুষ রয়েছে। আটককৃত ৭ জন মানবপাচারকারীদের মধ্যে ২ জন বাংলাদেশি ও ৫ জন রোহিঙ্গা।

কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা সুমন আল মুকিত জানান, ঘটনার পর উদ্ধার ভুক্তভোগী ও আটক দালালদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি তথ্য সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে ভুক্তভোগীদের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে থানার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এবং মানব পাচার ও মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

(ঢাকা টাইমস/২৯নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমদানি নির্ভরতা কমিয়ে বহুমুখী জ্বালানি কাঠামো গড়তে চায় সরকার: উপদেষ্টা তিতুমীর
রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি
আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলার নির্দেশ আইজিপির
গোপালগঞ্জ হয়ে বাগেরহাট থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ