মানবিকতাই মানুষের শ্রেষ্ঠত্বের নিয়ামক

মানুষকে পরাজিত করার চেয়ে জয় করতে পারাটাই উত্তম বলে আমি বিশ্বাস করি।
ঔদ্ধত্য, বেয়াদবি, অহংকার, ঈর্ষা, হিংসা ও দম্ভ প্রদর্শন কিংবা লোভে-টোপে ও ক্ষতি করার ভয় দেখিয়ে কখনও কাউকে বশীভূত করা যায় না। বরং তার মধ্যে প্রতিশোধের স্পৃহা জাগিয়ে তোলা হয়।
সারা জীবনের অভিজ্ঞতার নির্যাস থেকে আমি শিখেছি যে, দিনের শেষে সুশিক্ষা, সদাচারণ, বিনয়, নম্রতা-ভদ্রতা, সততা, আন্তরিকতা, সম্মান, মর্যাদা ও স্বাধীনতার কোনও বিকল্প নেই।
মানুষ কখনও শয়তান বা ফেরেশতা নয়, আর তাই তার মধ্যে প্রাপ্তির মোহ ও উচ্চাকাঙ্ক্ষা থাকাটা খুব স্বাভাবিক। তবে তারও একটা মাত্রা থাকতে হয়।
মানবিকতাই মানুষের শ্রেষ্ঠত্বের নিয়ামক এবং মানবিক গুণাবলীই বিজয় এনে দেয় পাশবিকতার ওপরে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













