বিশ্বখ্যাত ফুড ব্র্যান্ড কেএফসির ৫০তম আউটলেট এখন বসুন্ধরায়

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩০
অ- অ+

বাংলাদেশে বিশ্বখ্যাত ফুড ব্র্যান্ড কেএফসির একমাত্র ফ্র্যাঞ্চাইজি ট্রান্সকম ফুডস লিমিটেডের ২০০৬ সাল থেকে শুরু হওয়া পথচলায় নতুন অর্জন হিসেবে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে উদ্বোধন হলো কেএফসির ৫০তম আউটলেট। আধুনিক নকশা ও সুন্দর সাজসজ্জায় তৈরি নতুন এই রেস্তোরাঁটিতে অতিথিদের জন্য রয়েছে খোলামেলা ও আরামদায়ক পরিবেশ।

কেএফসির নতুন আন্তর্জাতিক ডিজাইন অনুসরণ করে তৈরি এই রেস্তোরাঁটি বাংলাদেশের অন্যতম বড় আউটলেট। এখানে একসঙ্গে ১৩০ জন অতিথি বসে খাবার খেতে পারবেন। পাশাপাশি, এটি একটি সম্পূর্ণ ডিজিটাল রেস্তোরাঁ, যেখানে রয়েছে চারটি সেলফ-অর্ডারিং কিয়স্ক। ফলে অতিথিরা আরও সহজে ও দ্রুত নিজেদের খাবার অর্ডার করতে পারবেন। কেএফসির ৫০তম আউটলেট উদ্বোধনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে নানা আয়োজনের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার পরিবেশন করা হয়।

৫০তম রেস্টুরেন্ট উদ্বোধন প্রসঙ্গে ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব থাপা বলেন “বাংলাদেশে কেএফসির এই অগ্রযাত্রা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। গ্রাহকদের আস্থা ও ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ। তাদের প্রত্যাশা পূরণে ভবিষ্যতেও মানসম্মত খাবার ও সেবা দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২৮ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৬ ডিসেম্বর চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল: যাত্রীদের মাশুল বাড়ছে তিন গুণ, নতুন বিমানবন্দরে ১০০ কিলোমিটারে নিষেধাজ্ঞা
পঞ্চগড়ে জেঁকে বসেছে তীব্র শীত, তাপমাত্রা নামলো ১৩.১ ডিগ্রিতে
রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ
সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা ছিল: বাণিজ্যমন্ত্রী