সড়কে গাড়ির মামলা ও হয়রানি থেকে মুক্তি চান এলপি গ্যাস ব্যবসায়ীরা

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৬, ১৮:৫৯
অ- অ+

সড়কে চলাচলের সময় বিভিন্ন কারণে যানবাহনের বিরুদ্ধে দায়ের করা মামলা ও হয়রানি থেকে মুক্তি চান এলপি গ্যাস ব্যবসায়ীরা। পাশাপাশি চায়ের দোকান, সেলুন ও পানের দোকানের মতো অননুমোদিত স্থানে গ্যাস সরবরাহ বন্ধ এবং সব গ্যাস ব্যবসায়ীকে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্সের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।

পারস্পরিক সহযোগিতা ও ব্যবসায়িক ঐক্য জোরদারের প্রত্যাশায় গাজীপুর জেলা ও মহানগর এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির ৩৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) গাজীপুর মহানগরীর পূবাইলের মিরের বাজার এলাকায় অবস্থিত আফছার উদ্দিন কমপ্লেক্সে দিনব্যাপী মিলনমেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নতুন কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম খান। এতে সভাপতিত্ব করেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।

মিলনমেলায় এলপি গ্যাস ব্যবসায়ীরা একত্রিত হয়ে নিজেদের ব্যবসায়িক সমস্যা, সম্ভাবনা ও বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে মতবিনিময় করেন। বিশেষ করে সড়কে এলপি গ্যাস পরিবহনকারী যানবাহনের বিরুদ্ধে মামলা, হয়রানি ও নানা ধরনের জটিলতা থেকে পরিত্রাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে।

ব্যবসায়ীরা মনে করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় ও আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধান করা হলে এলপি গ্যাস পরিবহন ও ব্যবসা পরিচালনা আরও সহজ হবে। একই সঙ্গে অননুমোদিত স্থানে গ্যাস সরবরাহ বন্ধ এবং সব ব্যবসায়ীকে প্রয়োজনীয় লাইসেন্সের আওতায় আনার মাধ্যমে ব্যবসায়িক শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হবে।

দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় হয়। অনুষ্ঠানে নূরুল ইসলামকে আহ্বায়ক এবং ইফতেখার পালোয়ান সজিবকে সদস্যসচিব করে ৩৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

(ঢাকা টাইমস/২৭নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুই শতাধিক কবি-সাহিত্যিকের অংশগ্রহণে বগুড়ায় শুরু কবি সম্মেলন
ভারতে দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৮ বাংলাদেশি
পাঁচ বছরে ক্রীড়াঙ্গনের চিত্র বদলে দেওয়ার প্রত্যাশা আমিনুল হকের
দেশে অশান্তি সৃষ্টির জন্য গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: আইজিপি