দুই ছাত্রীকে বিয়ে করে তালাক, এবার আরেক ছাত্রী নিয়ে পালালেন শিক্ষক

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৬, ১৬:২২
অ- অ+

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে মো. রাজিব হোসেন (৩৮) নামে এক প্রাইভেট শিক্ষককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় ওই ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে। ফরিদপুর থেকে তাদের গ্রেপ্তার ও উদ্ধারের পর সিরাজগঞ্জে নেওয়ার প্রক্রিয়া চলছে।

অভিযোগ রয়েছে, এর আগেও দুই ছাত্রীকে নিয়ে পালিয়ে তাদের বিয়ে করেছিলেন রাজিব। পরে কয়েক মাসের ব্যবধানে দুজনকেই তালাক দেন তিনি।

শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে এসআরবি-১২।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাত ১২টা ৫ মিনিটে এসআরবির একটি যৌথ আভিযানিক দল ফরিদপুরের কোতোয়ালি থানার বাখুন্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে রাজিব হোসেনকে গ্রেপ্তার করে। পরে একই থানার টেপাখেলা বাজার এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রাজিব সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কাঠালতলা গ্রামের আল মামুনের ছেলে। তিনি স্থানীয় অধ্যায়ন একাডেমি নামের একটি প্রাইভেট কোচিং সেন্টারের পরিচালক।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর বিদ্যালয়ের নির্বাচনি পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হয় দশম শ্রেণির ওই ছাত্রী। পরীক্ষা শেষে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তারা জানতে পারেন, ছাত্রীর প্রাইভেট শিক্ষক রাজিব তাকে ভুলিয়ে-ভালিয়ে নিয়ে গেছেন।

এ ঘটনায় ৫ নভেম্বর ছাত্রীর মা বাদী হয়ে রাজিব হোসেন ও তাঁর মা রোজি খাতুনের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় অপহরণের অভিযোগে মামলা করেন।

এজাহারে আরও বলা হয়েছে, রাজিব এর আগেও একইভাবে তাঁর দুই ছাত্রীকে নিয়ে পালিয়ে তাঁদের বিয়ে করেন। তবে কয়েক মাসের ব্যবধানে দুজনকেই তালাক দেন। বর্তমানে তাঁর ঘরে একজন স্ত্রী রয়েছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এসআরবি-১২ জানিয়েছে, গ্রেপ্তার রাজিব হোসেনকে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিশু-কিশোরদের সঙ্গে প্রধানমন্ত্রীর অন্য রকম সময়, উপহার দিলেন খেলার সামগ্রী
প্রবাসীদের মরদেহ আনতে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা সরকারের
বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো ডিএনসিসির আন্তর্জাতিক হাফ ম্যারাথন
ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট, বিমানের কর্মকর্তা বরখাস্ত