মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৬, ১৫:০৫
অ- অ+

আগামী ১ ডিসেম্বর (মঙ্গলবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পূর্বঘোষিত মহাসমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)। মহাসমাবেশে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি থাকবেন।

শুক্রবার দুপুরে বিএনপি কার্যালয়ের যৌথসভা শেষে এসব তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে মহাসমাবেশের তারিখ ঘোষণা করা হলেও আজ স্থান ঘোষণা করা হলো।

রিজভী জানান, বিএনপির মাসব্যাপী যৌথসভার উদ্‌বোধনী কর্মসূচির অংশ হিসেবেই এই মহাসমাবেশ হবে। এতে সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করবেন জাসাসসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, ১ ডিসেম্বর বেলা ২টা থেকে মহাসমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

যৌথসভায় শীর্ষ নেতাদের মধ্যে আরও ছিলেন–স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, আমান উল্লাহ আমান ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো ডিএনসিসির আন্তর্জাতিক হাফ ম্যারাথন
ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট, বিমানের কর্মকর্তা বরখাস্ত
মালির সীমান্তঘেঁষা এলাকায় সেনা ক্যাম্পে হামলা, নিহত ১৩
শিম-আলু-বেগুনের দামে অস্বস্তি, আগের দামেই মিলছে মুরগি