ভাটারায় দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ২

রাজধানীর ভাটারা থানাধীন নূরের চালা এলাকা থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন– মো. ইয়াসিন ও মো. রুহুল।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভাটারা থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আসাদুজ্জামান ঢাকা টাইমসকে এসব তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় নূরের চালা বোটঘাট এলাকায় অভিযান চালায় ভাটারা থানা পুলিশ। এ সময় দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ ইয়াসিন ও রুহুলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













