আরাকান আর্মির হাতে আটক ৪১ জেলেকে ফেরত আনল বিজিবি 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৬, ১৮:২৪| আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৮:২৭
অ- অ+

মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক আরও ৪১ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি। এ নিয়ে চলতি বছর সংস্থাটির উদ্যোগে মিয়ানমার থেকে দেশে ফিরলেন মোট ৩২৩ জন জেলে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নাফ নদীর শূন্যরেখা থেকে জেলেদের গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে নিয়ে আসে বিজিবির একটি প্রতিনিধিদল।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজিবি জানায়, বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় এসব জেলেকে আটক করা হয়। পরে তাঁদের মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির নিয়ন্ত্রিত স্থানে অথবা কারাগারে রাখা হয়েছিল।

আটক জেলেদের দেশে ফেরাতে বিজিবি মানবিক উদ্যোগের অংশ হিসেবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় সর্বশেষ ৪১ জনকে ফেরত আনা হয়েছে।

ফেরত আসা জেলেদের পরিচয় যাচাই চলছে। স্থানীয় উপজেলা প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে যাচাই শেষে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনগণের জীবন ও সম্পদের সুরক্ষায় বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। আটক জেলেদের দেশে ফিরিয়ে আনতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মিয়ানমারে আটক থাকা অন্য জেলেদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতেও বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

(ঢাকা টাইমস/২৬নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
‘হিটাচি স্টার নাইট ২০২৬’-এ নতুন রেফ্রিজারেটর সিরিজ উন্মোচন করল ট্রান্সকম ডিজিটাল
গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন হেলালউদ্দিন ভূইয়া
মৌলভীবাজারে শ্যালিকাকে খুনের দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড