ধানমন্ডি থেকে শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব ও সাবেক ডিসিসহ গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪০| আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৫
অ- অ+

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শেখ হাসিনার উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পৃথক অভিযানে মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর রাজিবের সহযোগী আল আমিনকেও ককটেলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হলে পুলিশ মোহাম্মদপুর থানায় নিয়ে যায়।

আটকের সময় ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন নিলয় এবং ৩২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ জাবেদকে কে এম শাখাওয়াত মুনের সঙ্গে কথা বলতে দেখা যায়। এ সময় তারা আওয়ামী লীগের আগামী ডিসেম্বরের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে শাখাওয়াত মুনকে বিভিন্ন প্রশ্ন করেন। জবাবে তিনি জানান, বর্তমানে চাকরিতে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রয়েছেন।

অন্যদিকে, পৃথক অভিযানে মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর রাজিবের সহযোগী আল আমিনকে ককটেলসহ গ্রেপ্তার করে পুলিশ।

কে এম শাখাওয়াত মুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা করেছেন। কর্মজীবনে তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে তাকে পিআইবির ওই পদ থেকে বদলি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপ-প্রেস সচিব হিসেবে সংযুক্ত করা হয়েছিল। পরবর্তীতে সরকার পরিবর্তনের পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক তিনজন এবং ককটেলসহ গ্রেপ্তার আল আমিন বর্তমানে মোহাম্মদপুর থানা-পুলিশের হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/২৬ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফরিদপুর থেকে গোপালগঞ্জের আ.লীগ নেতা হারুন-অর-রশিদ পিনু গ্রেপ্তার
সারা দেশে আকাশ থাকবে আংশিক মেঘলা, কমতে পারে তাপমাত্রা
কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ২
এবার পুলিশ সুপার আজাদ ও অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান আটক