হোয়াইটওয়াশের পর টেস্ট চ্যাম্পিয়নশিপেও পিছিয়ে পড়ল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৬, ২০:১৭| আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ২০:২০
অ- অ+

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে বড় ব্যবধানে হারের মাশুল দিতে হয়েছে বাংলাদেশকে। এই পরাজয়ে ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট তালিকায় এক ধাপ নিচে নেমে গেছে টাইগাররা। পাঁচ নম্বর থেকে বাংলাদেশের অবস্থান এখন ছয়ে। বিপরীতে, জয়ের ধারাবাহিকতায় শীর্ষস্থান আরও সুসংহত করেছে দক্ষিণ আফ্রিকা।

সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে ৪০ দশমিক ৭৪ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে ছিল বাংলাদেশ। কিন্তু স্বাগতিকদের কাছে ইনিংস ও ২১৯ রানের বড় ব্যবধানে হারের পর তাদের পয়েন্টের হার নেমে এসেছে ৩৬ দশমিক ৬৭ শতাংশে। বাংলাদেশের এই অবনমনের সুযোগে ৩৮ দশমিক ৫৪ শতাংশ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে ইংল্যান্ড।

চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের হাতে রয়েছে আর মাত্র একটি সিরিজ। ঘরের মাঠে দুই ম্যাচের সেই সিরিজে ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা, যদিও সিরিজটির সূচি এখনো চূড়ান্ত হয়নি।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার পর ঘরের মাঠে বাংলাদেশকেও হোয়াইটওয়াশ করে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়ন টেস্টের আগে ৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা প্রোটিয়াদের অর্জন এখন ৭৭ দশমিক ৭৮ শতাংশ। এ ছাড়া ভারতের সঙ্গে ওয়েলিংটন টেস্ট ড্র করায় দুই থেকে তিনে নেমে গেছে নিউজিল্যান্ড। ৬৯ দশমিক ২৩ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে অস্ট্রেলিয়া, আর ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারত। পয়েন্ট টেবিলে বাংলাদেশের নিচে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের মাঝে চেক বিতরণ
গোপালগঞ্জে ৯৭ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ, চার প্রতিষ্ঠানের হিসাব তলব
বগুড়ায় বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তের আগুন
‘কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করা হবে’