চাকরি হারাচ্ছেন পুলিশের ৩ ডিআইজিসহ ৯ কর্মকর্তা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৭
অ- অ+

বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় চাকরি হারাচ্ছেন বাংলাদেশ পুলিশের ৮ কর্মকর্তা। এছাড়া গুরুতর অসদাচরণের দায়ে আরও এক কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হচ্ছে। সব মিলিয়ে পুলিশের তিন ডিআইজিসহ মোট ৯ জন ঊর্ধ্বতন কর্মকর্তা চাকরি হারাচ্ছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, চাকরি হারাতে যাওয়া এই কর্মকর্তাদের বিষয়ে প্রয়োজনীয় মতামত নেওয়ার জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নথিপত্র পাঠানো হচ্ছে। পিএসসি থেকে চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর বিধি অনুযায়ী তাদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করে প্রজ্ঞাপন জারি করা হবে।

চাকরি হারানো কর্মকর্তারা হলেন, বিপ্লব বিজয় তালুকদার (ডিআইজি, পুলিশ টেলিকম), নুরে আলম মিনা (সাবেক ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ), এ কে এম এহসানুল্লাহ (ডিআইজি বাংলাদেশ পুলিশ একাডেমি), আয়েশা সিদ্দিকা (সাবেক পুলিশ সুপার রেজিস্ট্রডিয়াইজির কার্যালয় রাজশাহী), মোহাম্মদ আলী আশরাফ ভূঞা (পুলিশ সুপার), মো. আবু মারুফ হোসেন (সাবেক পুলিশ সুপার, এন্টি ট্যুরিজম ইউনিট), মফিজুর রহমান পলাশ (সহকারী পুলিশ সুপার, ট্রাফিক মিরপুর), জিয়াউল হক (অতিরিক্ত পুলিশ সুপার, টুরিস্ট পুলিশ) এবং অসদাচরণের জন্য জেসমিন কেকা (পুলিশ সুপার)।

(ঢাকাটাইমস/২৫ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিলেটের আবাসিক হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪
ভাটারায় মহিলা আ.লীগ নেত্রী সাজেদা ও সাবেক কাউন্সিলর নজরুলের সহযোগী আতাউর গ্রেপ্তার
দুই দফা বাড়ার পর দেশের বাজারে কমলো স্বর্ণের দাম