ইউপি নির্বাচন সামনে রেখে বিএনপি-জামায়াতসহ ৫৫ দলের সঙ্গে ইসির সংলাপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৬, ২১:৩২
অ- অ+

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ নভেম্বর থেকে তিন দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হবে।

ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে পর্যায়ক্রমে মতবিনিময় করবে কমিশন। তিন দিনে মোট ৫৫টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের আয়োজন করা হয়েছে।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আব্দুল মমিন সরকার জানান, ২৯ নভেম্বর প্রথম দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১৯টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হবে। বাকি দলগুলোর সঙ্গে ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর মতবিনিময় করবে নির্বাচন কমিশন।

সংলাপে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপিতে ভোট

এদিকে পাঁচ ধাপে দেশের ৫০৮টি উপজেলার ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। সম্প্রতি ইসির ওয়েবসাইটে ধাপভিত্তিক নির্বাচনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে।

ইসির তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, প্রথম ধাপের ভোট হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ করে পালানোর সময় আটক ১
হারিয়ে যাচ্ছে কক্সবাজার সৈকতের লাল কাঁকড়া
পরকীয়ার অভিযোগে তরুণীকে বিবস্ত্র করে মারধর, ভিডিও ভাইরাল
ফুসফুসের ক্যানসার প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: খুবি উপাচার্য