তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ সফরে প্রধানমন্ত্রী

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নোয়াখালীর স্বর্ণদ্বীপ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা এই ভূখণ্ডে এটিই প্রধানমন্ত্রীর প্রথম সফর।
সফরকালে প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনী এবং অনুশীলন স্থল ঘুরে দেখবেন। পাশাপাশি তিনি সেখানে দায়িত্বরত তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের নানাবিধ কার্যক্রম পরিদর্শন করবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন আজ স্বর্ণদ্বীপে অনুষ্ঠিত হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সামরিক অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত ইউনিট সোয়াডস এবং বাংলাদেশ বিমান বাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশগ্রহণ করছে।
উপ-প্রেস সচিব আরও জানান, দিনব্যাপী কর্মসূচি ও মহড়া পরিদর্শন শেষে আজ বিকেলেই হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
(ঢাকাটাইমস/২৪ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











