খুলনায় চাঞ্চল্যকর খুশি হত্যা মামলার আসামি রসূল গাজী গ্রেপ্তার

খুলনা ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২৬, ২২:২৯
অ- অ+

খুলনার লবণচরা থানার চাঞ্চল্যকর খুশি আক্তার হত্যা মামলার অন্যতম সন্দিগ্ধ আসামি রসূল গাজীকে (২৬) গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সদর কোম্পানির একটি আভিযানিক দল।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বটিয়াঘাটা থানার জাবুসা ইউনিয়নের চক্রাখালী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রসূল গাজী খুলনার রূপসা উপজেলার বাগমারা হাজী বাড়ি এলাকার আজাহার গাজীর ছেলে।

আইনশৃঙ্খলা বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, তিনি বি কোম্পানির সক্রিয় সদস্য ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

এসআরবি-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল চক্রাখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় লবণচরা থানার খুশি আক্তার হত্যা মামলার তদন্তে পাওয়া সন্দিগ্ধ আসামি রসূল গাজীকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর ২০২৬ তারিখে লবণচরা থানাধীন জিন্নাহপাড়া মেইন রোডে স্বামী সুমন সরদারের সঙ্গে যাচ্ছিলেন খুশি আক্তার (২৪)। এ সময় মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি পূর্বশত্রুতার জের ধরে সুমন সরদারকে গালিগালাজ করতে থাকে। এর প্রতিবাদ করলে দুর্বৃত্তরা খুশি আক্তারকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বোন হাসি খাতুন বাদী হয়ে লবণচরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এসআরবি-৬ জানায়, গ্রেপ্তার রসূল গাজীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরাধ দমন, ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে এসআরবি ফোর্সেসের অভিযান অব্যাহত রয়েছে।

(ঢাকা টাইমস/২৩নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা
চট্টগ্রাম পোর্ট: সাইফ পাওয়ার আউট, এভারেস্ট পোর্ট সার্ভিসেস ইন, দৃশ্যপটে বিএনপির এমপি শাহাদাত হোসেন সেলিম
‘এনভিডিয়ার শেয়ার না কিনে আফসোস, কয়েক দিনেই দাম বাড়ল ৩৩%’
বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল