এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষণে ৩৩৩৪৯ জনের ফলাফল পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২৬, ১৬:১১| আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৬:১৯
অ- অ+

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে ফলাফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড এ তথ্য জানিয়েছে।

৩৩ হাজার ৩৪৯ জনের ফলাফল পরিবর্তন হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, মোট আবেদনকারীর মধ্যে ১১ দশমিক ৪৫ শতাংশের ফলাফল পরিবর্তন হয়।

দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেন। তারা মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন।

এর মধ্যে ৩৩ হাজার ৩৪৯ জনের ফল পরিবর্তন হয়েছে। বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৮ হাজার ৩৩৯ জনের ফল পরিবর্তন হয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে।

ঢাকা বোর্ডে ৫ হাজার ৮৫৩ জন, কারিগরি শিক্ষা বোর্ডে ৩ হাজার ৮৬০ জন এবং কুমিল্লা বোর্ডে ৩ হাজার ৬৫ জনের ফল পরিবর্তন হয়েছে।

এ ছাড়া বরিশালে ২ হাজার ৭৭২ জন, দিনাজপুরে ২ হাজার ২৪৮ জন, চট্টগ্রামে ২ হাজার ৪৩ জন, যশোরে ১ হাজার ৯০৯ জন, সিলেটে ১ হাজার ৩৫৩ জন, মাদরাসা বোর্ডে ১ হাজার ১২৮ জন এবং রাজশাহীতে ৭৭৯ জনের ফল পরিবর্তন হয়েছে।

শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে পুনর্নিরীক্ষণের ফল দেখতে পারছেন। পাশাপাশি আবেদনকারীদের মোবাইল ফোনেও এসএমএসের মাধ্যমে ফল জানানো হচ্ছে।

পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের ফলাফল স্ব-স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এবং https://eduboardresults.gov.bd/ থেকে প্রকাশিত হবে। এছাড়া আবেদনকারীর প্রদত্ত মোবাইল ফোন নাম্বারে এসএমএস পাঠানো হবে।

স্ব-স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এবং https://eduboardresults.gov.bd/ থেকে ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে।

গত ৩১ অক্টোবর এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে সার্বিক পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। এবছর সারাদেশে মোট জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

(ঢাকা টাইমস/২৩নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নবীন পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব পালনে নিষ্ঠা ও সততার আহ্বান ডিআইজি মোস্তাফিজুর রহমানের
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ইসলাম
রামু ট্রেন দুর্ঘটনা: স্বামী-সন্তানের পর মারা গেলেন তানিয়া
যুক্তরাষ্ট্রের শিকাগোয় খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ