ঢাকার সরকারি স্কুলে ভর্তির সময়সূচি ঘোষণা: ১৫ ডিসেম্বর লটারি, ১৭-১৯ ডিসেম্বর লিখিত পরীক্ষা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৪
অ- অ+

ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির সময়সূচি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য আগামী ১৫ ডিসেম্বর কেন্দ্রীয়ভাবে লটারি অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর।

সম্প্রতি মাউশির উপ-পরিচালক (মাধ্যমিক) ও ঢাকা মহানগরী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্যসচিব মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর ৪৬টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং তিনটি বিদ্যালয়ের সংযুক্ত ফিডার শাখাসহ মোট ৪৯টি প্রতিষ্ঠানে ২০২৭ শিক্ষাবর্ষে নির্ধারিত শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়গুলো নিজ নিজ নোটিশ বোর্ডে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা ২০২৭ (সংশোধিত)’ অনুসারে কোটা নিশ্চিত করবে।

লটারি ও পরীক্ষার সময়সূচি

মাউশির বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম শ্রেণির ভর্তি লটারি অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর সকাল ১১টায়। অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য ৪৯টি বিদ্যালয়কে ‘এ’, ‘বি’ ও ‘সি’—এই তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে।

  • ‘এ’ গ্রুপ (১৭ ডিসেম্বর, বৃহস্পতিবার): দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা বেলা ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
  • ‘বি’ গ্রুপ (১৮ ডিসেম্বর, শুক্রবার): দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা বেলা আড়াইটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
  • ‘সি’ গ্রুপ (১৯ ডিসেম্বর, শনিবার): দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা বেলা ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নেওয়া হবে।

পরীক্ষার মানবণ্টন

ভর্তি পরীক্ষায় শ্রেণিভেদে আলাদা মানবণ্টন নির্ধারণ করেছে মাউশি:

  • দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি: মোট ৫০ নম্বরের ১ ঘণ্টার পরীক্ষায় বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে।
  • ষষ্ঠ থেকে নবম শ্রেণি: মোট ১০০ নম্বরের ২ ঘণ্টার পরীক্ষায় বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর বরাদ্দ থাকবে।

কোটায় নির্বাচিতদের জন্য বিশেষ নির্দেশনা

ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পরদিন সকাল ১০টায় কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ নিজ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে সাক্ষাৎকারে উপস্থিত হতে হবে। এ সময় কোটার পক্ষে প্রয়োজনীয় প্রমাণপত্র দেখাতে হবে। নির্ধারিত কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ভর্তির অযোগ্য বলে বিবেচনা করা হবে এবং অপেক্ষমাণ তালিকা থেকে শূন্য আসন পূরণ করা হবে।


গ্রুপভিত্তিক বিদ্যালয়ের তালিকা

‘এ’ গ্রুপ (১৬টি বিদ্যালয়):

১. গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল

২. তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়

৩. মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

৪. খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়

৫. নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়

৬. নিউ গভ. গার্লস হাই স্কুল

৭. ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়

৮. ধানমন্ডি কামরুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়

৯. রূপনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়

১০. আজিমপুর গভ. গার্লস স্কুল অ্যান্ড কলেজ

১১. উত্তরখান সরকারি মাধ্যমিক বিদ্যালয়

১২. কামরাঙ্গীর চর সরকারি মাধ্যমিক বিদ্যালয়

১৩. কালাচাঁদপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়

১৪. সরকারি জামিলা আইনুল আনন্দ বিদ্যালয় অ্যান্ড কলেজ

১৫. সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ

১৬. মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ফিডার শাখা।

‘বি’ গ্রুপ (১৬টি বিদ্যালয়):

১. মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়

২. নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়

৩. ঢাকা গভ. মুসলিম হাই স্কুল

৪. বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

৫. শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়

৬. গভর্নমেন্ট মডেল হাই স্কুল

৭. ধানমন্ডি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়

৮. মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়

৯. হাজী এম এ গফুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়

১০. ঢাকা বিমানবন্দর সরকারি উচ্চ বিদ্যালয়

১১. জুরাইন সরকারি মাধ্যমিক বিদ্যালয়

১২. দারুস সালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়

১৩. সবুজবাগ সরকারি মাধ্যমিক বিদ্যালয়

১৪. সরকারি প্রগতি উচ্চ বিদ্যালয়

১৫. শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ

১৬. ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুলের ফিডার শাখা।

‘সি’ গ্রুপ (১৭টি বিদ্যালয়):

১. ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুল

২. আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়

৩. শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

৪. টিকাটুলি কামরুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

৫. তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

৬. ঢাকা কলেজিয়েট স্কুল

৭. গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়

৮. মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়

৯. হাজারীবাগ সরকারি উচ্চ বিদ্যালয়

১০. ভাষানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয়

১১. মোহাম্মদপুর কমার্শিয়াল ইনস্টিটিউট সরকারি মাধ্যমিক বিদ্যালয়

১২. শহীদ মনু মিঞা সরকারি উচ্চ বিদ্যালয়

১৩. সরকারি মোল্লার টেক উদয়ন উচ্চ বিদ্যালয়

১৪. লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চ বিদ্যালয়

১৫. লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ

১৬. রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ

১৭. খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের ফিডার শাখা।

(ঢাকাটাইমস/২৩ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ আজ
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
মাদক স্পটে তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল পুলিশ কনস্টেবলের
টানা তৃতীয়বার ডিবিতে শ্রেষ্ঠ লালবাগ বিভাগ, ক্রাইমে মিরপুর