ঢাকা ও খুলনায় ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার

ঢাকা ও খুলনায় পৃথক দুটি অভিযান চালিয়ে ধর্ষণ মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬।
রবিবার (২২ নভেম্বর) দুপুরে ঢাকার পল্লবী থানাধীন কালশী মোড়ে অভিযান চালিয়ে খুলনা সদর থানার একটি ধর্ষণ মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি চঞ্চল মাহমুদ পাঠানকে (৩৭) গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, একই দিন সন্ধ্যায় খুলনার রূপসা উপজেলার তিলকগ্রামে অভিযান চালিয়ে লবণচরা থানার একটি ধর্ষণ মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মো. মাশরাফি মোল্লাকে (২২) গ্রেপ্তার করে এসআরবি-৬-এর সিপিসি সদর কোম্পানির আভিযানিক দল।
র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত দুই আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চঞ্চল মাহমুদ পাঠানকে ঢাকার পল্লবী থানা এবং মাশরাফি মোল্লাকে খুলনার লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/২২নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন









