আলফাডাঙ্গা বিএনপি নেতা খোশবুর রহমান খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

আলফাডাঙ্গা প্রতিনিধি:
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২৬, ১৭:৫১
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. খোশবুর রহমান খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দল। একই সঙ্গে তাকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন বহিষ্কারাদেশ প্রত্যাহারসংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেন।

চিঠির অনুলিপি দেওয়া হয়েছে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনে বিএনপির পরাজিত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম নাসির এবং আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে।

দলীয় সূত্রে জানা গেছে, খোশবুর রহমান খোকন এর আগে থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি উপজেলা যুবদল ও ছাত্রদলের সভাপতির দায়িত্বেও ছিলেন। সর্বশেষ তিনি উপজেলা বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে গত ২৫ জানুয়ারি ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে খোশবুর রহমান খোকনসহ তিন নেতাকে দল থেকে বহিষ্কারের তথ্য জানানো হয়।

বহিষ্কৃত অন্য দুই নেতা হলেন আলফাডাঙ্গা পৌর বিএনপির সহসভাপতি রেজাউল করিম রেজা ও ক্রীড়াবিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সুজা।

দলীয় সূত্রে জানা যায়, গত বছরের ২৬ অক্টোবর আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, এসব কমিটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের পদ দেওয়া হয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ নেতাকর্মীরা আলফাডাঙ্গায় মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এসব কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেন খোশবুর রহমান খোকন।

সেদিন বিক্ষোভ কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্যে খোকন বলেন, এভাবে কমিটি গঠন করা ঠিক হয়নি। কমিটি গঠনের সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রীয় একজন নেতার বহিষ্কারের দাবিও জানান তিনি।

তিনি বলেন, ‘তাকে বহিষ্কার করা না হলে আমাদের আন্দোলন পর্যায়ক্রমে চলবে। এ কমিটি বাতিল করা ছাড়া কোনো পথ নেই।’

এ সময় পৌর বিএনপির কমিটিতেও ৩০ থেকে ৩৫ জন আওয়ামী লীগ নেতাকর্মী রয়েছেন বলে দাবি করেন খোকন। বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেন তিনি।

ওই ঘটনার প্রায় তিন মাস পর ২৫ জানুয়ারি খোশবুর রহমান খোকনসহ তিন নেতাকে দল থেকে বহিষ্কার করে জেলা বিএনপি। তবে এবার সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির রাজনীতিতে খোশবুর রহমান খোকনের সাংগঠনিক কর্মকাণ্ডে ফেরার সুযোগ তৈরি হলো।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পানিতে ডুবে শিশুর মৃত্যু, নিজের গাড়িতে হাসপাতালে নিলেন হুইপ দুলু
সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় দুই মামলা, আসামি ২৫৭
সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদারে বিজিবি মহাপরিচালকের নির্দেশ
জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক শুরু মঙ্গলবার