টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর অভিযান, নারী ও শিশুসহ ৮ জিম্মি উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২৬, ১৫:৫৯
অ- অ+

টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৮ জন জিম্মিকে উদ্ধার করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় ২০ থেকে ২৫ জনকে জিম্মি করে রাখা হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানকালে যৌথ আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে মানবপাচারকারী চক্রের সদস্যদের পাশাপাশি কয়েকজন ভুক্তভোগীও পালিয়ে যেতে সক্ষম হয়। তবে ঘটনাস্থল থেকে ৫ জন নারী, ২ জন পুরুষ ও ৮ মাস বয়সী ১ শিশুসহ মোট ৮ জনকে উদ্ধার করা হয়।

(ঢাকা টাইমস/২২নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে ফের মহাসড়ক দখলের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেলে ছত্রভঙ্গ
উত্তরখানে গভীর রাতে দাঁড়িয়ে থাকা স্টাফ বাসে আগুন
রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
‘হাঙামা’র শুটিং ফাঁসিয়ে ১৯ লাখ টাকা ক্ষতির মুখে নির্মাতা, পাভেলের বাসার নিচে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন