রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৩৩৫, মামলা ৩৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে সবচেয়ে বেশি ৬৯ জনকে মিরপুর বিভাগ থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৫৫ জন, ওয়ারী বিভাগে ৫৩ জন, মতিঝিল বিভাগে ৩৭ জন, গুলশান বিভাগে ৩৫ জন, উত্তরা বিভাগে ৩৩ জন, রমনা বিভাগে ২৭ জন এবং লালবাগ বিভাগে ২৬ জন গ্রেপ্তার হয়েছেন।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৫৪ পিস ইয়াবা, ৫ কেজি গাঁজা, ৮টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ১৫৫ টাকা জব্দ করা হয়েছে। পাশাপাশি অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
(ঢাকাটাইমস/২২ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












