শিরোনাম :

৩১ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে সাংগঠনিক কার্যক্রম পর্যবেক্ষণ করবেন যুবদলের কেন্দ্রীয় নেতারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০২৬, ১৯:৪০| আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৯:৪১
অ- অ+

জেলা ও মহানগর পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম পরিবীক্ষণে ১১টি বিভাগ ও সাংগঠনিক ইউনিটে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দিয়েছে জাতীয়তাবাদী যুবদল।

শনিবার (২১ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এ দায়িত্ব বণ্টন করে একটি তালিকা প্রকাশ করা হয়। আগামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত নেতারা সংশ্লিষ্ট বিভাগ ও সাংগঠনিক ইউনিটের কার্যক্রম তদারকি করবেন।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির নির্দেশনায় এ তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া।

ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সমন্বয়ক করা হয়েছে সহসভাপতি রেজাউল কবীর পলকে। সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সহসভাপতি মোহাম্মদ কামরুজ্জামান। ঢাকা বিভাগের সমন্বয়ক রফিক আহমেদ ডলার এবং সহ-সমন্বয়ক মঈনুদ্দীন রুবেল।

চট্টগ্রাম বিভাগে দায়িত্ব পেয়েছেন মো. কামরুজ্জামান জুয়েল ও আরিফুর রহমান সোহেল। রাজশাহী বিভাগে দায়িত্ব পালন করবেন জিয়াউর রহমান জিয়া ও আবু আতিক আল হাসান মিন্টু। খুলনা বিভাগে রয়েছেন বিল্লাল হোসেন, তারেক মিঞা ও মোহাম্মদ রাসেল।

সিলেট বিভাগে দায়িত্ব পেয়েছেন মাহফুজুর রহমান মাহফুজ ও শফিকুল ইসলাম শফিক। বরিশাল বিভাগে রয়েছেন এইচ এম তসলিম উদ্দিন শাহ ও নাসির উদ্দিন রুমন। রংপুর বিভাগে দায়িত্ব পেয়েছেন কামাল আনোয়ার, আহাম্মদ ও আবুল মনছুর খান দিপক।

ফরিদপুর বিভাগে দায়িত্ব পালন করবেন সাব্বির আহমেদ দিপু ও মনিরুল ইসলাম সোহাগ। ময়মনসিংহ বিভাগে দায়িত্ব পেয়েছেন সাইদ ইকবাল মাহমুদ টিটু। কুমিল্লা বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে আবদুল করিম সরকার, মোহাম্মদ ফিরোজ আবদুল্লাহ ও এজমল হোসেন পাইলটকে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুকসুদপুর থানার অস্ত্র উদ্ধারে সাহসিকতা, পুরস্কৃত হচ্ছেন সালথার ওসি
জামালপুরে দুই মাদক কারবারির কারাদণ্ড
মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল কলেজছাত্রের মরদেহ
পুলিশের ওপর হামলার ঘটনায় নিন্দা, সাহসিকতার প্রশংসা পুলিশ অ্যাসোসিয়েশনের