হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু

হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম ও হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২৫ জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামে মারা যাওয়া দুজনের একজন ঢাকা বিভাগের এবং অন্যজন খুলনা বিভাগের বাসিন্দা।
এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে দেশে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩৮। আর নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া নতুন করে ৮৩১ জনের মধ্যে হাম উপসর্গ দেখা গেছে।
নতুন শনাক্ত নিশ্চিত হাম রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ৫৫ জন, সিলেটের ২৫, চট্টগ্রামের ১২ ও রংপুরের দুজন রয়েছেন।
অন্যদিকে সন্দেহজনক রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৫৭ জন, চট্টগ্রামে ১৪৫, সিলেটে ১০১, বরিশালে ৮৩, খুলনায় ৬০, ময়মনসিংহে ৫৬, রংপুরে ১৮ ও রাজশাহীতে ১১ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৪২৪। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ২৬ হাজার ৬০ জন।
এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৮ হাজার ৪৬৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ১৯ হাজার ৭১৮ জন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













