শিরোনাম :

আগামী ১০ বছর সরকার পরিবর্তন হবে না, ‘গ্যারান্টি’ দিলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০২৬, ১৪:৩৮
অ- অ+

আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি বলেছেন, ‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না।’

শনিবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম ভূঁইয়া বলেন, গত ১৭ বছরে ফ্যাসিস্ট আমলে অনেক শিক্ষক জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। যেসব শিক্ষক ফ্যাসিস্টদের দোসর হিসেবে কাজ করেছেন, তাদের প্রমাণসহ তালিকা দিতে হবে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে কারও ওপর অন্যায় বা জুলুম করতে চান না বলেও উল্লেখ করেন তিনি।

সংসদ সদস্য বলেন, ‘আমাদের দুর্বল মনে করলে আমরা ছেড়েও দেব না।’

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের আটকের প্রসঙ্গ টেনে সেলিম ভূঁইয়া বলেন, তাকে আটকের পর অনেকের আপত্তি তৈরি হয়েছে। অথচ তাদের দলের নেতা এম কে আনোয়ার ৮৬ বছর বয়সে আদালতের বারান্দায় ঘুরেছেন এবং তাকেও হাতকড়া পরানো হয়েছিল।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, তাকেও হাতকড়া পরিয়ে টেনেহিঁচড়ে আদালতে নেওয়া হতো। তার বিরুদ্ধে ৪০টি মামলা ছিল। পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা পুলিশের মাধ্যমে তাকে তুলে নেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।

সেলিম ভূঁইয়া বলেন, যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় বাসে আগুন দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছিল। এসব ঘটনা তারা সহজে ভুলে যাননি। তবে তারা প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করতে চান না বলে মন্তব্য করেন তিনি।

শিক্ষাব্যবস্থায় অতীতের রাজনৈতিক প্রভাবের সমালোচনা করে তিনি বলেন, গত ১৭ বছরে পাঠ্যবইয়ে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠিত করার বিষয়টি শেখানো হয়েছে। এসব বই লেখার সঙ্গে শিক্ষকেরাও যুক্ত ছিলেন বলে মন্তব্য করেন তিনি।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাকশিসের কুমিল্লা জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশ। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লা মজুমদার এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।

সম্মেলন পরিচালনা করেন বাকশিসের সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহার দোলন ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নেছার আহমেদ রাজু।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঐক্য ও রাষ্ট্র সংস্কারে প্রধানমন্ত্রীকে ঐক্য পার্টির খোলা চিঠি
নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ সদরদপ্তর
সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
ফতুল্লায় ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ, স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩