সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ পাঁচ স্থানে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকছে নৌবাহিনীর জাহাজ

মহান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ শনিবার (২১ নভেম্বর) দেশের পাঁচটি স্থানে বাংলাদেশ নৌবাহিনীর নির্ধারিত জাহাজগুলো সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। আজ দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত যেকোনো নাগরিক বিনা মূল্যে এসব জাহাজ ঘুরে দেখার সুযোগ পাবেন।
আইএসপিআর জানায়, দিবসটি উদযাপনের অংশ হিসেবে সাধারণ মানুষের কাছে নৌবাহিনীর কার্যক্রম এবং যুদ্ধজাহাজ সম্পর্কে প্রত্যক্ষ ধারণা দেওয়ার লক্ষ্যে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
যেসব স্থানে জাহাজ পরিদর্শন করা যাবে:
• ঢাকা: সদরঘাট
• চট্টগ্রাম: নেভাল বার্থ
• মোংলা: দিগরাজ নেভাল বার্থ
• খুলনা: বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল
• বরিশাল: বিআইডব্লিউটিএ ঘাটনির্ধারিত এই পাঁচটি ঘাটে অবস্থানরত নৌবাহিনীর জাহাজগুলোতে আজ দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন।
(ঢাকাটাইমস/২১ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












